,

জি-সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দিলেন প্রধানমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : জাপানের ইসে-শিমায় জি-সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কাশিকো দ্বীপের শিমা কানকো হোটেলের ব্যাংকোয়েট হলে পৌঁছলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে স্বাগত জানান।
আউটরিচ মিটিংয়ে উপস্থিত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জি-সেভেন জোটের সাত দেশের নেতারা উদ্বোধনী সেশনে যোগ দেন।

pm-big20160527040759

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বাংলাদেশ ছাড়া লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, পাপুয়া নিউ গিনি ও শাদের সরকার প্রধানরা আউটরিচ বৈঠকে এশিয়া ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছেন।

 

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে এসেছেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফ এর প্রধানরাও।বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। জি সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের নাগোয়ার শুবু সেন্ট্রাইয়ার বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

 

চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।জি সেভেন আউটরিচ মিটিং শেষে শনিবার দুপুরে নাগোয়া থেকে টোকিও যাবেন প্রানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন।উল্লেখ্য, রোববার সন্ধ্যায় টোকিও থেকে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে