,

তনু হত্যা: ৩ সেনাসদস্যকে সিআইডির জিজ্ঞাসাবাদ

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তদন্তসংস্থা সিআইডির একটি দল বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের তিন সেনা সদস্যকে জিজ্ঞসাবাদ করেছে। তবে সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি সিআইডি। কুমিল্লা সিআইডির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

tttt_129280

সিআইডি সূত্র জানায়, তনুর মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত পুলিশের নিকট সরবরাহ করেছিলেন এমন তিন সেনা সদস্যকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেনানিবাসে যাওয়া টিমে ছিলেন কুমিল্লা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, এএসপি জালাল উদ্দিন, মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।

 

সূত্র জানান, ‘মামলার তদন্তের স্বার্থে তিন সেনা সদস্যের বক্তব্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ।

তবে ডিএনএ রিপোর্টে তনুকে হত্যার আলামত পাওয়া গেছে মর্মে প্রতিবেদন আসায় এ নিয়ে ফরেনসিক বিভাগ ও সিআইডি মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে ৫৭ দিনেও ফরেনসিক বিভাগ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে