,

রিজার্ভ লুট : ইন্টারপোলের আয়োজনে ম্যানিলা যাচ্ছে পুলিশ

cid-news-Rizvyনিজস্ব প্রতিবেদক : ইন্টারপোলের আয়োজনে আগামী ৩০ মে ফিলিপাইনের ম্যানিলাতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার এ তথ্য জানান।

আব্দুল্লাহেল বাকী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনায় আল্টিমেট বেনিফিশিয়াল এমন অনেককে শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে যারা টাকা চুরি করেছে তারা নকল নাম ও ডকুমেন্ট ব্যবহার করেছে আইডেন্টিফিকেশনের জন্য। এটি পাওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছি। যে সমস্ত দেশের সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করছি, সে সমস্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে নিয়ে আগামী ৩০ মে একটি মিটিং হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে।’

তিনি বলেন, ‘সেখানে আমাদের প্রতিনিধিদল যাচ্ছে, যেখানে দুজন পুলিশের সদস্য রয়েছেন। অন্য সব দেশ থেকেও আমরা আশা করছি প্রতিনিধি আসবে এবং সেখানে তাদের কাছ থেকে ফেস টু ফেস সহযোগিতা পাব। ইন্টারপোলের আয়োজনে এখানে কোন কোন দেশের প্রতিনিধি আসবে সেটা বলা যাচ্ছে না। আমরা মনে করছি ১১ দেশে আমাদের সাসপেক্ট রয়েছে। তবে আশপাশের অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসতে পারেন।’

বিশেষ পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে বৈঠক করার জন্য ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছে। আমাদের অনুরোধের ওপর ভিত্তি করে ইন্টারপোল এ বৈঠকের আয়োজন করেছে।’ দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে