বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিম বিক্রি ও ইন্টারনেট গ্রাহক বেড়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক : আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু হওয়ার পর থেকেই দেশের সব অপারেটরে সিম বিক্রি কমে গিয়েছিল। তিন মাসে ২৮ লাখের বেশি সিম বন্ধও হয়েছিল।তবে চার মাস পর এপ্রিলে এসে এবার ১০ লক্ষাধিক সিম বিক্রি বেড়েছে। বেড়েছে ইন্টারনেট সংযোগের সংখাও।বিটিআরসির প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

BTRC1464268563

টানা তিন মাস দেশে কার্যকর সিমের সংখ্যা কমতে থাকলেও সেখান থেকে খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। এ বছর জানুয়ারি শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার। ফেব্রুয়ারির শেষে ছিল ১৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার। মার্চ শেষে ছিল ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার এবং সর্বশেষ এপ্রিলে এসে এ সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার।

 

 

এপ্রিল মাসের শেষে দেশের ইন্টারনেট সংযোগ ৭ লাখের কিছু বেশি বেড়েছে। আইএসপি বা ল্যান্ডফোনের সংযোগও এই মাসে ১ লাখ ৭ হাজার বেড়ে এপ্রিল শেষে তা দাঁড়িয়েছে ৩২ লাখ ১৯ হাজারে। তবে বরাবরের মতো ওয়াইম্যাক্সের গ্রাহক কমে হয়েছে ১ লাখ ২৪ হাজারে। এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লাখ ৪ হাজার। মার্চ শেষে এ সংখ্যা ছিল ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার।