,

দুর্নীতির কারণে দেশ এগিয়ে যেতে পারছে না : দুদক চেয়ারম্যান

 

নিজস্ব প্রতিবেদক : দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির কারণে দেশ এগিয়ে যেতে পারছে না, জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি বন্ধ হলে মধ্যম আয়ের দেশ কেন আরো উন্নত হবে আমাদের দেশ। তিনি বলেন, দেশের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হচ্ছে না, ফলে দেশের জিডিপি নষ্ট হচ্ছে।

dudok-ikbal-lrg20160525182416

বুধবার (২৫ মে) সন্ধ্যায় চট্টগ্রামের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা চাই প্রতিরোধ। নিজের ঘর থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। আমাদের নজরে আসলে সে যে-ই হোক না কোনো ছাড় পাবে না।

 

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি মোকাবেলায় আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তা প্রতিরোধ করা, সেই প্রতিরোধের কাজটিই আমরা করছি। দুর্নীতি ঘটার আগেই কীভাবে বন্ধ করা যায় সেটিই আমাদের দর্শন। মানুষকে ধরে জেলে ভরাটা আমাদের দর্শন নয়, দেশে অত জেলও নেই।মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা শাসক মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে