,

যশোরে আ.লীগ প্রার্থীর গাড়িবহরে বিদ্রোহীদের বোমা-গুলি

 
নিজস্ব প্রতিবেদক : যুবলীগকর্মী গুলিবিদ্ধ শীর্ষ নিউজ, যশোর: যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় গাড়িবহরে বোমা হামলা ও গুলি করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এতে গিয়াস উদ্দিন নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার রাত ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

jessore-map20160331072422

গুলিবিদ্ধ গিয়াস উদ্দিন বাঘারপাড়ার খাজুরা এলাকার রাজাপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে ও বন্দবিলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরীর সমর্থক।তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা জানিয়েছেন, রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার শেষে তারা খাজুরা বাজারে ফিরছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার আলোচনা ছিল। পথিমধ্যে খাজুরা বাজারের কাছাকাছি ভাটার আমতলায় পৌঁছালে বিদ্রোহী প্রার্থী শওকত আলী মণ্ডলের লোকজন তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা করে। এ সময় গুলিও বর্ষণ করা হয়।তিনি আরও জানান, প্রাইভেটকারে ছিলেন গিয়াস উদ্দিন। বোমা বিস্ফোরণের পর তিনি গাড়ি থেকে নামতে দরজা খুললে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তিনটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।

 

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মাসুদুর রহমান জানান, বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সেটা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে