,

আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের আকাশে মিয়ানমারের সামরিক মহড়া!

 

নিজস্ব প্রতিবেদক : আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকটি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দিয়েছে।বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলিকদমে বিজিবি’র ৫৭ ব্যাটালিয়নের আওতায় থানছির দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।

2016_05_25_19_56_53_ZOXkVg2ObTP9qPouhgwKRZCSUpW8GH_original

 

থানছির দুর্গম এলাকায় স্থাপিত বিজিবির বুলুপাড়া, ইয়ংরাই, পানঝিরি, হেডম্যান পাড়া সাপাছড়া ক্যাম্পের উপর দিয়ে খুব কাছ থেকে মহড়া দেয় মিয়ানমারের হেলিকপ্টারটি। এ ঘটনায় সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিজিবিকে সর্বোচ্চ সর্তকতায় রাখা হয়েছে।বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। হেলিকপ্টারটি ওই এলাকায় নিয়োজিত বিজিবি’র পাঁচটি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দেয়। এ ঘটনায় বিজিবি সদর দপ্তর থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

 

ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম আরো জানান, যেসব বিজিবি ক্যাম্পের উপর দিয়ে হেলিকপ্টারটি মহড়া দিয়েছে সেসব ক্যাম্প মিয়ানমারের খুব কাছে। ঘটনার পর থেকে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে থানছির বুলু পাড়া ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী ৬টি মর্টার শেল নিক্ষেপ করে। বিজিবি’র পক্ষ থেকেও দুটি মর্টার শেল নিক্ষেপ করে তার জবাব দেয়া হয়। তবে মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেল বিজিবির হেলিপেডে আঘাত হানে। ওই ঘটনার ১৩ দিন পর বাংলাদেশের আকাশে হেলিকপ্টার মহড়া দেখায় মিয়ানমার সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে