,

তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে তলব

 

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে আনছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, ‘পরামর্শের জন্য’ রাষ্ট্রদূতকে ডেকে আনা হচ্ছে।আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা মন্ত্রী জানালেও, রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী পরে টেলিফোনে বিবিসিকে বলেন, তিনি এখনো এ ধরনের কোনো তলব পাননি।

ah_mahmud_dhaka_report_18157

 

তুরস্কের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্ক এখনো আমাদের জানায়নি যে তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি স্বাভাবিক প্রক্রিয়া।’জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই ফাঁসির নিন্দা না করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খোলাখুলি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।দিল্লিতে তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে।’

 

 

তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, ‘তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপড়েন নেই।’ তিনি বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ