,

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কেজি কচ্ছপের মাংসসহ দুজন আটক

 
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের মাংস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বুধবার বিকেলে কার্গো শাখা থেকে দুই কার্টন ভর্তি এ মাংস আটক করা হয়। জিআর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান হংকংয়ের রিকি ট্রেডিং এর নামে মাংসগুলো রফতানি করছিল। এ ঘটনায় রফতানিকারক প্রতিষ্ঠানের দুই কর্মচারিকে আটক করা হয়েছে।

2015_07_06_03_52_41_nmogCyxhbauJD5DQadxnKMZKPnxaiu_original

 

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে মাংসগুলো কচ্ছপের বলে সনাক্ত করেছেন। ল্যাব টেস্টের পরে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মচারি রণজিত পাল ও রিপন দে নামে দুইজনকে সিভিল এভিয়েশন বিভাগের কর্মকর্তারা আটক করে বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো শাখায় এ ধরনের অবৈধ কাজের পেছনে কার্গো শাখার সিকিউরিটি ইনচার্জ ওমর শরীফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন অভিযোগ কাস্টমস কর্তৃপক্ষের কাছেও রয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা সোহেল রানা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে