,

এক সপ্তাহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন শতাধিক গ্রেফতার

Police-Arrest2নিউজ ডেস্ক : দেশব্যাপী গেল এক সপ্তাহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে ৮১ জনকে। এর মধ্যে শুধু রাজধানীতে ৫৪ ধারায় ১৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। রিমান্ডে নেয়া হয়েছে ৩৮ জনকে। ডিএমপির ৪৯ থানার মধ্যে ১৯টি থানায় এ গ্রেফতারের ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকার গেল এক সপ্তাহে কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর মতিঝিল জোনের পল্টন থানায় ১৮, শাহজাহানপুর ৫, গুলশান জোনের বাড্ডা ২, কোতোয়ালি ৪, লালবাগে ২, বংশালে ৪, কামরাঙ্গীরচরে ৮, দারুসসালামে ২, মিরপুরে ৯, ভাষানটেকে ৩, পল্লবীতে ১১, ধানমণ্ডিতে ৮, হাজারীবাগে ১, রমনায় ৩, শাহবাগে ২, কলাবাগানে ১, তেজগাঁও জোনের শেরেবাংলা নগরে ৩, আদাবরে ২, তেজগাঁওয়ে ১৪, শিল্পাঞ্চলে ৩, উত্তরা জোনের উত্তরখান থানায় ৩, উত্তরা পূর্ব থানায় ২, পশ্চিম থানায় ২, তুরাগ থানায় ৮, দক্ষিণখান থানায় ৬, ওয়ারী জোনের ডেমরা থানায় ২, যাত্রাবাড়ী থানায় ৬, কদমতলীতে ৪, শ্যামপুরে ৭, সূত্রাপুরে ১২, ওয়ারীতে ৫ ও গেণ্ডারিয়া থানায় ২ জনকে গ্রেফতার করা হয়। তবে ডিএমপি সদর দফতর দাবি করেছে, ২৪ ঘণ্টায় পুলিশ রাজধানী থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মাত্র একজনকে গ্রেফতার করেছে। আর এক সপ্তাহে (১৭ থেকে ২৩ মে) ওই ধারায় মাত্র ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য দিয়ে বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রাজধানীতে অভিযান চালিয়ে প্রতিদিন যে পরিমাণ অপরাধীকে আটক করেন তার মধ্যে ৫৪ ধারায় গ্রেফতারের সংখ্যা একেবারেই কম। ওই ধারায় গ্রেফতার প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান বলেন, আদালত যেভাবে নির্দেশনা দেবেন, তার ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই। পুলিশ অবশ্যই সে নির্দেশনা অনুযায়ী চলতে বাধ্য। ফৌজদারি কার্যবিধিতেও এ ধরনের নির্দেশনা রয়েছে তবে অনেক ক্ষেত্রে পুলিশ তা মানে না এমন অভিযোগের খবর মাঝেমধ্যেই শোনা যায়, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, ‘কেউ আইন না মানলে তার ব্যবস্থা নেয়ার নজিরও আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেছেন, ‘হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন আমরা তা জেনেছি। আমরা আগেও একই নিয়ম অনুযায়ী আসামি গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতাম। মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির বিনা পরোয়ানায় গ্রেফতার (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) প্রয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা দেয়ার কথা জানিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে হাইকোর্টের ১৫ দফা নির্দেশনা বহাল থাকল, যেখানে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার বিধানে পরিবর্তন এনে কিছু নির্দেশনা দেয়া আছে। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে