,

ইউপি নির্বাচন: মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

44-jug_14043_1464152719নিউজ ডেস্ক : নির্বাচনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগ, বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধদের মধ্যে আটজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটোয়ারী, বিদ্রোহী প্রার্থী মহসীনা হক কল্পনার সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।

এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে উভয়পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে