,

গাইবান্ধায় হিন্দু ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেবেশ চন্দ্র প্রামাণিক (৭০) নামে এক জুতা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে নিপেন চন্দ্র (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

60029_183220

আজ সকাল ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম সকাল ১০ টায় ঘটানাস্থল পরিদর্শন করেন। তিনি হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রামাণিকের বাড়ি সংলগ্ন প্রামাণিক সু-ষ্টোর নামে জুতা-স্যান্ডেলের দোকান রয়েছে। তার ৪ মেয়ে বিবাহিত। এক ছেলে স্নাতক সম্মানে পড়াশুনা করছেন।

 

দেবেশ চন্দ্র প্রতিদিন সকাল ৬টার দিকে দোকান খোলেন। প্রতিদিনের মতো আজও দোকান খোলেন তিনি। তার স্ত্রী আনন্দ রানী প্রামাণিক সকাল ৬টার দিকে হাটাহাটির জন্য বাসা থেকে বের হন। হাটাহাটি শেষে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার সময় দেখেন দোকান থেকে আটক নিপেন চন্দ্রসহ আরও অজ্ঞাত ২-৩ ব্যক্তি বেরিয়ে যায়। পরে তিনি দোকানে ঢুকে স্বামীর গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে দেবেশ চন্দ্র প্রামাণিকের গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে শতশত লোকজন সেখানে ছুটে আসেন। পরে দেবেশ চন্দ্র প্রামাণিকের স্ত্রী আনন্দ রানীর স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় লোকজন নিপেন চন্দ্রকে আটক করে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আটক নিপেন চন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবেশ চন্দ্র খুনের প্রতিবাদে মহিমাগঞ্জ বাজারে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে