,

‘তাজমহল’ হুমকির মুখে

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের আগ্রায় অবস্থিত মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল বেশ কিছুদিন ধরেই হুমকির মুখে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এটির রঙ ক্রমেই নীলচে হয়ে উঠছে। পরিবেশবিদরা বলছেন, নানা পোকামাকড়ের বিষ্ঠা জমে জমে তাজমহলের সাদা মার্বেল অনেকটা নীলচে হয়ে উঠেছে। এজন্য পাশের যমুনা নদীর দূষণকে দায়ী করেছেন তারা।

History_Engineering_the_Taj_Mahal_42712_reSF_HD_still_624x352

১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধি আর স্মৃতিচিহ্ন হিসাবে এই স্থাপত্যটি তৈরি করেন, যা বিশ্বের সপ্তাশ্চর্যের একটি বলে মনে করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাঁচটি কারণে হুমকির মুখে তাজমহল। তার একটি পোকার বর্জ্য। এছাড়া কাছের তেল পরিশোধন কেন্দ্রের কারণেও এটির মার্বেল ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে। এজন্য অবশ্য কাদামাটির প্রলেপ দিয়ে মার্বেলের দূষণ কমানোর চেষ্টা করা হচ্ছে। দূষণের আরও একটি কারণ, তাজমহলের কাছেই উত্তর প্রদেশ সরকারের একটি বিপণি বিতান তৈরি করা।

 

 

কাছাকাছি থাকা ২০০ বছরের পুরনো একটি শ্মশানের কাঠ পোড়া ধোয়া দীর্ঘদিন ধরে তাজমহলের ক্ষতি করে চলেছে। সম্প্রতি ভারতের হাইকোর্ট এটি হয় সরিয়ে নেয়া অথবা বৈদ্যুতিক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।তাজমহল সর্বশেষ যে হুমকির মুখে পড়েছে, তা হলো সন্ত্রাসী হামলা। আল কায়েদা এখানে হামলা চালাতে পারে, এরকম হুমকির পর সম্প্রতি তাজমহলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০০১ সালেও পাকিস্তানি লস্কর ই তৈয়বা এখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে