,

আজ ৯ পৌরসভায় ভোট

 

নিজস্ব প্রতিবেদক : দেশের ৯টি পৌরসভায় আজ বুধবার ভোট হবে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা।

 

elec_11990

এ বিষয়ে ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, এসব পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের সব ব্যবস্থা কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী কাজে মাঠে রয়েছেন। আশা করি, ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুষ্ঠু ভোট হবে।গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় এরই মধ্যে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

 

একই সঙ্গে আজ দিবাগত রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত এলাকায় সব ধরনের মোটর ও নৌযান চলাচল করতে পারবে না।ইসির দেওয়া তথ্যমতে, উল্লিখিত পৌরসভার মধ্যে নরসিংদীর রায়পুরার ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর এবং ঘোড়াশালের ১, ২, ৩, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ছয়জন এবং কাউন্সিলর পদে ৩১৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৭৯টি ভোটকক্ষে মোট তিন লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে