,

সাবিরার প্রেমিক আটক

 
নিজস্ব প্রতিবেদক : সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যাকারী মডেল সাবিরা হোসাইনের লিখে যাওয়া সুইসাইড নোট আমলে নিয়ে তার প্রেমিক নির্ঝর সিনহা রওনককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলের দিকে মিরপুর থেকে রওনককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম।

2016_05_24_15_35_53_tJ13MyFjyFJRnSSpgcWadWV2Rj9SNL_original

 

তিনি জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য নির্ঝরকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত মডেল সাবিরার পরিবারের পক্ষ থেকে প্ররোচনার কোনো অভিযোগ থানায় করা হয়নি বলেও জানান তিনি।এর আগে, বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মডেলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মামা হুমায়ন কবির তার মৃতদেহ বুঝে নেন।

 

 

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মে) ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগরের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মডেল সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ।রাতেই ভিডিওবার্তা যুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে সাবিরা লেখেন, ‘আমি তোমাকে (নির্ঝর) দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলা। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হল, সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হল, তোমার কি একটুও ফিল হয়নি?’

 

 

তিনি আরো লেখেন, ‘আমাকে ব্যবহার করবে, সেক্স করবে, আর আমি সরে যাবো। এটাতো হতে পারে না। বিয়ের কথা বললে তোমার পরিবার অসুস্থ হয়ে যায় আর সেক্সের কথা বললে সব ঠিকঠাক।’সবশেষে নির্ঝরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য সে (নির্ঝর) দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে