বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সৌরশক্তিই হবে আগামী দিনের জ্বালানি’

 

 

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সৌরশক্তিই হবে আগামী দিনের জ্বালানি। সূর্যের তীক্ষ্ণতা ও উপযুক্ত জমির জন্য গালফ দেশসমূহ সৌর বিদ্যুতের জন্য উৎকৃষ্ট। ‘জ্বালানি হাব’ হিসাবে কাজ করে এ এলাকা অন্যান্য দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করতে পারে।তিনি বলেন, ‘নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। যথাযথ বিনিয়োগ করা গেলে নবায়ণযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রযুক্তি সহজলভ্য ও সামর্থ্যের মধ্যে থাকবে।’

নসরুল-হামিদ

সোমবার প্রতিমন্ত্রী কাতারে অনুষ্ঠিত ‘১৬তম দোহা ফোরাম’ এর সমাপনী দিনে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক ও উপআঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতিমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনেকটা এগিয়েছে। এভাবে সহযোগিতার নেটওয়ার্ক বৃদ্ধি করেই নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যেতে পারে।’

 

এ সময় অন্যান্যের মধ্যে ডমিনিকান রিপাবলিকের জ্বালানি ও খনিজ মন্ত্রী ড. আন্টুনিও ইসা কুন্দ, জর্জিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী ডেভিড জালাগানিয়া, কাতারের প্রাক্তন জ্বালানি ও শিল্পমন্ত্রী আব্দুল্লাহ বিন হামাদ আল আট্টিয়াহ বক্তব্য রাখেন।উল্লেখ্য, ২১-২৩ মে ২০১৬ কাতারের দোহায় অনুষ্ঠিত ‘১৬তম দোহা ফোরামে’ আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধি, স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে , নিরাপত্তা ও প্রতিরক্ষা, অর্থনীতি, জ্বালানি ও নাগরিক জীবন নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নীতি- নির্ধারক, ব্যবসায়ী ও সমাজ কর্মীরা বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও মতামত দেন।