,

বেড়েছে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক

 

 

নিজস্ব প্রতিবেদক : গত এপ্রিল থেকে ফের বাড়তে শুরু করেছে মোবাইল গ্রাহক। সংখ্যায় তা ১০ লাখেরও বেশি। সেই সঙ্গে বেড়েছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী এপ্রিলে আগের মাসের তুলনায় কার্যকর সিম ১০ লাখ ৬৮ হাজার বেড়েছে। তবে সিটিসেল ও এয়ারটেল তাদের সংযোগ সংখ্যা বাড়াতে পারেনি।

1457970164

এপ্রিলে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭ লাখের কিছু বেশি। আইএসপি বা ল্যান্ডফোনের সংযোগ এই মাসে ১ লাখ ৭ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ১৯ হাজারে। তবে বরাবরের মতো ওয়াইম্যাক্সের গ্রাহক কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজারে। এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লাখ ৪ হাজারে। মার্চ শেষে এ সংখ্যা ছিল ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার।উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারির শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার। মার্চে আরো কমে এ সংখ্যা দাঁড়ায় ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে