,

‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়। আর বন্ধুত্ব মানেই এই নয় যে, নিজেদের রাষ্ট্র পরিচালনায় অন্যের নির্দেশনা মানতে হবে।’সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

8_23

 

তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতের সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।১/১১ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছু দিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে, জেলখানায় শুধু আমরাই যাবো, অল্প কিছু দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।

 

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে