,

সহিংসতার চক্র ভাঙুন : ইইউ

photo-1463933802নিউজ ডেস্ক :  ‘সহিংসতার চক্র’ ভেঙে সাম্প্রতিক হামলাগুলোর নেপথ্যের পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথিশালায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে ইইউ মিশনের প্রধানরা এ আহ্বান জানান। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকের সময় ইইউ মিশনের প্রধানরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে ইইউ মিশনের প্রধানরা বলেন, এ ধরনের হামলা মানবাধিকার, মতপ্রকাশ ও বিশ্বাসের ওপর হুমকিস্বরূপ। তাঁরা মনে করেন, এ ধরনের হামলার কারণে একটি মুক্ত, সহনশীল সমাজ, স্থিতিশীল ও সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি বিনষ্ট হবে।

বিবৃতিতে কূটনীতিকরা সাম্প্রতিক নৃশংস হামলাগুলোর কথা উল্লেখ করে বলেন, ব্লগার, সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা ও বিদেশিসহ নিরীহ মানুষ হত্যার ঘটনা ক্রমবর্ধমান।

কূটনীতিকরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপের অংশীদারত্ব ও সহযোগিতা আরো জোরদারের প্রস্তাব দিয়েছেন।

ইইউ মিশনের প্রধানরা আবারও মনে করিয়ে দেন, যেকোনো ক্ষেত্রে এবং যেকোনো পরিস্থিতিতে ইইউ মৃত্যুদণ্ডের বিরোধী। তাঁদের বিশ্বাস, গণতান্ত্রিক জবাবদিহিতা বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, সহনশীলতা ও নাগরিক সমাজের ক্ষমতায়নের মাধ্যমে জঙ্গিবাদের মোকাবিলা করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে