বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ জেএমবি সদস্য আটক নীলফামারীতে

 

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীতে বিশেষ অভিযানে চার জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

1463922902
আটককৃতদের রোববার বিকেলে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়। আটককৃতরা হলেন- জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আলতাব হোসেনের ছেলে বজলুর রহমান ওরফে বজলু (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়ার বজলুর রশীদের ছেলে সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীহাট এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কারী মো. মীর কাশেম (৩০)।

নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। এদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট জলঢাকার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।