বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় প্রতিপক্ষের গুলিতে আ’লীগ নেতা নিহত

pabna-newsনিউজ ডেস্ক : পাবনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার পয়দা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম (৩৫)গয়েশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রহিমপুর গ্রামের জমশের আলী বিশ্বাসের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান,৪ জুন অনুষ্ঠিতব্য এ ইউনিয়নে নির্বাচন নিয়ে রহিমপুর গ্রামের মেম্বার প্রার্থী শান মোল্লা ও আমজাদ বিশ্বাস পয়দার মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।