আবারো জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে আবার উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ২০শে মে ওই ব্রিফিং করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে একজন সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানতে চান। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কোন রকম আলোচনার উদ্যোগ নেবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে স্টিফেন ডুজারকি বলেন, আপনি যা বলছেন আমি তা শুনেছি। বাংলাদেশ ইস্যুতে আমরা এরই মধ্যে যা বলেছি তার বেশি যোগ করার মতো তথ্য আমার কাছে নেই। এখানে প্রশ্নোত্তর আকারে বাংলাদেশ অংশের ব্রিফিং তুলে ধরা হলো

প্রশ্ন: স্টিফেন আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানতে চাই। বিশেষ করে ধর্মীয় বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। কয়েকজনকে উগ্রপন্থিরা কুপিয়ে হত্যা করেছে। মহাসচিব (বান কি মুন) আবারও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিদ্যমান উগ্রপন্থিদের এই অবস্থার অবসানে বাংলাদেশ সরকারের সঙ্গে কোন আলোচনার জন্য মহাসচিচের যুক্ত হওয়ার উদ্যোগ আছে কিনা?
উত্তর: আপনি যা বলেছেন আমি তা শুনেছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা এরই মধ্যে যা বলেছি তার সঙ্গে বাড়তি কিছু যোগ করার মতো আমার কাছে নেই।











