,

রোয়ানুর তাণ্ডবে ২৩ হাজার পরিবার গৃহহারা 

 

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রোয়ানুর ছোবলে লন্ডভন্ড হওয়া দেশের উপকূলীয় জেলাগুলোতে ৮২ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। গৃহহারা হয়েছে ২৩ হাজার পরিবার। জেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে। এই প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের নিজ বাড়িতে ফিরতে রোববার দুপুর নাগাদ অপেক্ষা করতে হবে।শনিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড় রোয়ানু অতিক্রম করেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের ত্রিপুরায় গিয়েছে এ ঝড়টি।

8443452-800x536

 

ঝড়ের তাণ্ডবে হওয়া ক্ষয়-ক্ষতির বিষয়ে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহম্মদ শীর্ষ নিউজকে জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় ৮২ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ঘর-বাড়ি সম্পূর্ণরূপে ও ৫৯ হাজার ঘর-বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আর্থিক ক্ষতির বিষয়ে জানতে আরো ১০ দিনের মতো সময় লাগবে বলে জানান তিনি।

 

 

বাংলাদেশ সীমানা অতিক্রম করায় রোয়ানু’র শঙ্কা থেকে মুক্ত হয়েছে উপকূলবাসী। তবে, নিম্নচাপের কারণে ঝড়ো বাতাস বইবে উপকূলবর্তী এলাকাগুলোতে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।রোয়ানুর আঘাতে চট্টগ্রামে ১২, ভোলায় ৪, ফেনীতে ১, কক্সবাজারে ৪, লক্ষ্মীপুরে ১, পটুয়াখালীতে ১ ও নোয়াখালীতে ৩ জনের প্রাণহানি হয়েছে। কয়েক শত ব্যক্তির আহত হওয়ার খবর এসেছে।

 

 

একদিন স্থায়ী হওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ীবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিঘিত হয়েছে।ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ এখনো নিরাপদ আশ্রয় ও আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে। তাদের নিজ বাড়িতে ফিরতে রোববার দিনের দুপুর নাগাদ অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে