,

‘টাকা চুরি ঘটনা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন- ইসরায়েলের সাথে কোন ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। বিএনপি আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ দল নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল।তিনি বলেন- বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি আর প্রধানমন্ত্রীর পুত্রের একাউন্টে হাজার কোটি টাকার অবৈধ লেনদেনের খবর আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

Nazrul

 

শনিবার বিকেলে সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশন আয়োজিত, ‘শহীদ জিয়া স্মারক বক্তৃতা’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অপর আলোচক ছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।

 
সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ১৯৭৫ এর পট পরিবর্তনের পর দেশ গঠনে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন তা জাতি এখনো ভুলেনি। জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। যতোই তাকে খাটো করার চেষ্টা করা হোক না কেন, মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। জিয়াউর রহমান নারী স্বাধীনতা, গার্মেন্টস শিল্প, বিদেশে মানুষ রপ্তানী থেকে শুরু করে দেশের সকল সেক্টরে উন্নয়নের সূচনা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে