বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৭, কক্সবাজারে ৬

Capture-50ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। চট্টগ্রামে ৭, কক্সবাজারে ৬ ও মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সতর্ক সংকেত নিয়ে বিপাকে পড়েন অনেকে। কত নম্বরে কী বুঝায় তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকার কারণেই এমনটি হয়। তবে এইসব সংকেতের অর্থ জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা নদীপথে ভ্রমণ করেন এবং উপকূলে বসবাস করেন। তা না হলে প্রলয়ঙ্করী কোনো ঝড় আঘাত হানার আগেই যথাযথ প্রস্তুতি না নেয়ার কারণে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। চলুন জেনে নেই কত নম্বর সতর্কতা সংকেতে কী হয়।

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত: এর অর্থ বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে। (একটি লাল পতাকা)
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত: সমুদ্রে নি¤œচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে।
৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত: এর অর্থ সমুদ্র ও নদী বন্দরে দমকা হাওয়া বইবে। (দুইটি লাল পতাকা দেখানো হয়)
৪ নম্বর হুঁশিয়ারি সংকেত: সমুদ্র ও নদী বন্দর এলাকায় ঝড় হবে। তবে এতোটা বিপদের আশঙ্কা নেই যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫ নম্বর বিপদ সংকেত: অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)।
৬ নম্বর বিপদ সংকেত: অল্প বা মাঝারি ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)।
৭ নম্বর বিপদ সংকেত: অল্প অথবা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। (তিনটি লাল পতাকা দেখানো হয়)
৮ নম্বর মহাবিপদ সংকেত: প্রচ- ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আর মংলা বন্দরের পূর্ব দিক দিয়ে যাবে।
৯ নম্বর মহাবিপদ সংকেত: প্রচ- ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে এবং মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে যাবে।
১০ নম্বর মহাবিপদ সংকেত: প্রচ- ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত: ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় কর্মকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে মে-জুন (বৈশাখ-জ্যৈষ্ঠ) মাসে সামুদ্রিক ঘূর্ণিঝড়গুলো আঘাত হানে। এই কারণেই এই মৌসুমে উপকূলের বাসিন্দাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো। আঘাত বার্তা পেতে রেডিওতে কান পেতে থাকুন। অথবা নেটওয়ার্কের ভেতরে থাকলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করে সর্বশেষ বুলেটিন খেয়াল করুন। http://www.bmd.gov.bd/?/home/

https://www.youtube.com/watch?v=QdHkR6UZ7kM