,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে

220160222192703সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে। আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের সঙ্গে একটি মার্কিন প্রতিনিধিদল সাক্ষাতের সময় উভয় পক্ষ এ বিষয়ে সম্মত হয়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেটিক সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রেগরি স্টারের নেতৃত্বে এই প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ পাঁচ সদস্য ছিলেন। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম ব্যুরোর উপসমন্বয়ক মেরি রিচার্ডসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। এই সাক্ষাতেও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন প্রতিনিধিদল বৈশ্বিক ও স্থানীয় সন্ত্রাসবাদসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে। তারা বাংলাদেশে বসবাসরত মার্কিন কূটনীতিকসহ অন্য বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। আইজিপি জঙ্গিবাদসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে মার্কিন সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সভায় উভয় পক্ষ সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো বিষয়ে একমত হয়েছে। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময় ইত্যাদি চিহ্নিত করা হয়।
পুলিশের ডিআইজি (অপারেশনস) মাহবুবুর রহমান, ডিআইজি (ক্রাইম) হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম) জহিরুল ইসলাম ভূঁইয়া এবং এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে