,

ট্রাক থেকে উদ্ধার হলো চালক-সহকারীর লাশ

 

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফিলিং স্টেশনের কাছে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক থেকে চালক ও সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ডুবাঐ বাজার এলাকার আখঞ্জী ফিলিং স্টেশনের কাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

images

 

দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে তাঁরা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার উদ্দিন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন জানান, আজ সকাল ৭টার দিকে ফিলিং স্টেশনের কাছে একটি মিনি ট্রাককে দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা খবর দিলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকের ভেতরে থাকা দুজনের লাশ উদ্ধার করে।

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, একটি গাড়ির ধাক্কায় ধানের বীজ বহনকারী ঢাকাগামী মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীর মৃতদেহ উদ্ধার করেছে।ওসি আরো বলেন, নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে