,

মৃত্যুর আগে স্ত্রীকে ফোন দিয়েছিলেন মোতাহার

 
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের অধিনে দক্ষিণ আফ্রিকার মালিতে শান্তি মিশনে কর্মরত বাংলাদেশের পুলিশ সদস্য মো. মোতাহার হোসেন রবিবার ঝড়ের কবলে পড়ে মারা গেছেন। ঘটনার কিছুক্ষণ আগেই সন্তান সম্ভবা স্ত্রী খুকুমনীর সঙ্গে শেষ কথা হয় মোতাহারের। রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে ফোন করে পিতা-মাতা, ভাইবোনসহ সবার খোঁজ-খবর নেন। কথার এক পর্যায়ে স্ত্রীকে বলেন, ‘এখানে খুব ঝড় হচ্ছে। বাহিরে আমার জুতা রেখে এসেছি, ফোনটা রেখে দাও। জুতা জোড়া নিয়ে এসে আবার তোমাকে ফোন দিব। কিন্তু নিহত মোতাহারের আর ফোন দেওয়া হয়নি স্ত্রীকে। পরদিন সকাল ৯টায় ফোন এলো ঠিকই কিন্তু মোতাহারের নয়, তার এক সহকর্মীর। সে ফোনে ভেসে আসে খুকুমনীর সর্বস্ব হারানো এক বেদনার সংবাদ। স্বামী হারানোর খবর।

1112

ধারণা করা হচ্ছে জুতো জোড়া আনাটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ৪ মাসের সন্তানসম্ভবা স্ত্রী খুকুমনী(২২) বার বার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই বলে উঠছেন, ‘স্বামীর আর দেখা হলো তার সন্তানের মুখ’। ফের জ্ঞান হারাচ্ছেন। মাত্র ২ বছর আগে মোতাহারের হাত ধরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছিলেন একই উপজেলার পাশের গ্রাম শ্রীনগরের বোরহান উদ্দিনের মেয়ে খুকুমণী।

 

মোতাহার হোসেনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার চর পাতালীয়ায় শোকের মাতম উঠেছে। নিহত পুলিশ সদস্য মোতাহারের পিতার নাম জাকির হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম।জানা গেছে, চলতি মে মাসের ৩ তারিখে বাংলাদেশ পুলিশের একটি দল জাতিসংঘের শান্তি মিশনে দক্ষিণ আফ্রিকার মালিতে যান। এ দলে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে মুন্সীগঞ্জের গজারিয়ার চরপাথালিয়া গ্রামের মো. মোতাহারও সুযোগ পান। কিন্তু মিশন শেষ হবার আগেই বিদেশের মাটিতে ঝড়ের কবলে পড়ে পৃথিবী ছাড়তে হলো মোতাহার হোসেনকে।

 

 

মিশনে যাওয়ার আগে তিনি ঢাকার খিলগাও থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে মোতাহার ছিলেন সবার বড়। মুন্সীগঞ্জ থেকে ৮ বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।দরিদ্র বাবা জাকির হোসেন পরিবারের বড় ছেলে মোতাহারের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। মা মনোয়ারা বেগম রয়েছেন বাকরুদ্ধ। গ্রামবাসি ভিড় জমাচ্ছেন মোতাহারের বাড়িতে। কারোর মুখেই যেন শান্তনার কোন বাণী নেই। গ্রামের সকলে কাছেই তিনি খুব প্রিয় মুখ ছিলেন। সরেজমিনে তার বাড়িতে গিয়ে এ চিত্র দেখা গেছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার মালিতে ঝড়ে গাছের নীচে পড়ে নিহত হন মোতাহার হোসেন। তিনি আফ্রিকার মালি শহরে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে