,

বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ফের তারানকোর উদ্যোগ নেবার ইঙ্গিত জাতিসংঘের

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে জাতিসংঘ সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আবারো কাজ শুরু করতে পারেন বলে আভাস দিয়েছে এ সংস্থাটি। একই সঙ্গে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় অজ্ঞাতদের হাতে ধাম্মা ওয়াসা মং শৈ উ চাক নামে এক ভিক্ষুকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ।

Farhan-Haque_-UN_-spokesman

 

সোমবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে একথা জানান জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে ৭৫ বছর বয়স্ক এক বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরকম ঘটনা বাংলাদেশে এখন নিত্যনৈমত্তিক ব্যাপার। আর এঘটনাটি ঘটেছে মাত্র একদিন আগে। অপরদিকে সরকার বিরোধীদের ওপর দমননীতি অব্যাহত রেখেছে। প্রধান বিরোধী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল পর্যায়ের নেতাদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে।

 

 

জাতিসংঘ সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মহাসচিবের পক্ষে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও একটি অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছিলেন। তিনি কী তার এ কাজ অব্যাহত রেখেছেন। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, আপনি জানেন যে, তিনি শান্তি রক্ষা-সংক্রান্ত বিভাগের প্রধান হিসেবে বর্তমানে কাজ করছেন। আর তিনি শান্তি রক্ষার কাজই করে যাচ্ছেন। তিনি বাংলাদেশেও সফর করেছেন। এখনো পরিস্থিতি বিবেচনায় তিনি আবারো একাজ করবেন। তবে রাজনৈতিক সমঝোতা পৌঁছানোর বিষয়টি নির্ভর করে এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যকার পারস্পরিক সমঝোতায় উপনীত হওয়ার উপর।

 

 

আর একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাবার জন্য আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহ দিচ্ছি।বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনাকে চরম উদ্বেগজনক উল্লেখ করে ডেপুটি মুখপাত্র ফারহান বলেন, বিভিন্ন মানুষের হত্যাকাণ্ডের ঘটনা, ব্লগার, হিন্দু-বৌদ্ধসহ ধর্মীয় নেতাদের হত্যার ঘটনাগুলোকে জাতিসংঘ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। আমরা বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে জঙ্গিবাদী তৎপরতার উপাদানও লক্ষ্য করছি। আর এজন্যই এসব বিষয় জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ হিউম্যান রাইটসের হাইকমিশনার তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আর আমরা (জাতিসংঘ) আজকেও আবার সেই উদ্বেগ প্রকাশ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে