,

সীমান্তে বসবাসকারীদের নিরাপত্তা বৃদ্ধিতে বৈঠক

BSF-3আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিজিবির আইসিপি ক্যাম্পে আয়োজিত এ বৈঠক হয়।

এতে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক (পিএসসি)। বিএসএফর ১৪ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্বে ছিলেন গোকুলনগর ক্যাম্পের (সেক্টর কমান্ডার) ডিআইজি বি এস তেলিয়া।

বৈঠকে সীমান্তে মানুষ নির্যাতন ও হত্যা বন্ধ, দু'দেশের সম্প্রীতি বজায় রাখা, সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফেনীর কহুয়া নদীর পাড় রক্ষা, মহুরীর চরে বিজিবি-বিএসএফ যৌথ টহল ও সীমান্তে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষ থেকে জোরদার ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি