,

বন্ধ পাটকল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

jute-mills_113359খুলনা প্রতিনিধি: বন্ধ পাটকল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে আবারও যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা।

বেসরকারি বন্ধ জুট মিল মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালুর দাবিতে মঙ্গলবার সকাল নয়টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয়পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এর ফলে যশোর-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, বেসরকারি বন্ধ মহসেন জুটমিল, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধ ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ সংযোগের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি।

তিনি আরও বলেন, ২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা তা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া পাট কেনা বন্ধ করে দিয়ে মালিকরা মিলগুলো বন্ধ করে দিচ্ছে। যে কারণে শ্রমিকরা মরতে বসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে