,

এবার ট্রাম্পের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলি

 

নিজস্ব প্রতিবেদক : হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি-পিট জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালিন করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী ও মুসলিমদের উদ্দেশ্য করে দেয়া ঘৃণামূলক মন্তব্যের বিরদ্ধে এবার মুখ খুলেছেন জোলি।

2016_05_16_22_22_56_58DBuDv7HJVfY0SaEFbS81FwUSnKqQ_original

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৪০ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী জোলি নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্পকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পছন্দের তালিকা থেকে বাতিল করে দেন।

 

 

তিনি বলেন, ‘আমি মনে করি, সারা বিশ্বের বিভিন্ন ধর্মালম্বী মানুষের সমন্বয়েই গড়ে উঠেছে আমেরিকা। মানুষ স্বাধীনতা খুঁজে পেতে আমেরিকায় এসেছে, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা। কাজেই বিশেষ কোন ধর্ম নিয়ে যখন কোন প্রেসিডেন্ট প্রার্থী ঘৃণা ছড়ায় তখন সেটা মেনে নেয়া কঠিন।’

শরণার্থী সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার জন্য সোমবার জাতিসংঘ শরণার্থী সংস্থা বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি ভাষণ দিয়েছে। শরণার্থী ইস্যুতে খোদ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জোলি খুবই নিরুৎসাহিত এবং হতাশ বলে জানিয়েছেন। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান সঙ্কটের একটি হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে আসা শরণার্থীরা।

 

 

সাম্প্রতিক সময়ে লন্ডনের নবনির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্রাম্পের কঠোর সমালোচনা করার পরে বিখ্যাতদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলিই ট্রাম্পের ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে