‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

news-image

বিনোদন ডেস্ক : নয় বছর আগের কথা। ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত হয় ‘দেসপাসিতো’ শিরোনামের একটি গান। আর কিছুদিনের মধ্যেই গোটা বিশ্বে তোলপাড় তৈরি করে গানটি। বাংলাদেশেও আলোচনার কেন্দ্রে চলে আসে এটি।

সেই ‘দেসপাসিতো’ গানটি মূলত ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোর। সেখানকার গায়ক লুইস ফন্সি ও র‍্যাপার ড্যাডি ইয়াঙ্কি গেয়েছিলেন এটি। বর্তমানে এই গানের ভিউ ৯ দশমিক ১ বিলিয়ন! মিউজিক ভিডিও হিসেবে এটিই ইউটিউবের সর্বাধিক ভিউর গান।

সেই ‘দেসপাসিতো’ গানের দেশেই এখন অবস্থান করছেন বাংলাদেশি অভিনেত্রী সামিরা খান মাহি। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে গেছেন। অংশ নিচ্ছেন ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়।

গতকাল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালতে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন নীল পোশাকে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন মাহি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন একগুচ্ছ ছবি। তাতে দেখা গেল, ঝলমলে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউন পরেছেন মাহি। গাউনে রয়েছে গভীর নেকলাইন, করসেট-স্টাইলের ফিটিং এবং আকর্ষণীয় কাটআউট নকশা। সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ফ্লোইং ট্রেইল পোশাকটিতে এনেছে রাজকীয় ও গ্ল্যামারাস লুক।

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

একটি ছবিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন মাহি। সেসব ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, সবার চেয়ে মাহিকেই বেশি সুন্দর দেখাচ্ছে। তার জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, মিস ইউনিভার্সের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ