বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার আগেই প্রতিরোধের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হতে চাই না। আমরা প্রতিরোধ করতে চাই। আক্রমণকে আমরা আগের থেকে শনাক্ত করতে চাই। সোমবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

4bk4abe8a6eac65mbm_620C350
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এসব হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলা সংক্রান্ত কয়েকজন বিশেষজ্ঞও ছিলেন। আসাদুজ্জামান কামাল বলেন, তারা বাংলাদেশকে সাহায্য করতে তাদের ইচ্ছার কথা বলার জন্য এসেছেন। আমরা কীভাবে তাদের এই টেকনোলজি বা টেকনিক্যাল সাহায্য নিতে পারি, সে নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে এসব হত্যাকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোনো যোগসূত্র নেই বলে আবার দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের কাছে প্রশিক্ষণে সহায়তা চেয়ে সাড়া মিলেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চেয়েছি, সন্ত্রাসীরা আক্রমণ করার আগে তা প্রতিরোধ করতে চাই। সেটাই আমরা তাদের বলেছি। তারা বলেছেন, তারা সহযোগিতা করবেন। নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দূতাবাসের চিঠির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটা যে আক্রমণ হচ্ছে না, তা তো আমরা বলছি না। সেজন্য হয়ত কেউ শঙ্কা প্রকাশ করছেন। আমাদের চিঠি দিয়েছেন। আমরা দূতাবাস পল্লীতে বিভিন্ন ধরনের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি। যার জন্য তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।