বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৭২ যাত্রী

pic b_127899অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭২ জন যাত্রী।যান্ত্রিক ত্রুটির কারণে আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসলেও সেটি আবার ঢাকা বিমানবন্দরে ফিরে যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পর আকাশে অনেক সময় ধরে ঘুরে অবশেষে ঢাকা বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করে বিমানটি। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই ভেতরে কান্নাকাটিও শুরু করেন।
ওই বিমানে থাকা রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
তিনি জানান, বিমানটি রানওয়েতে নামতে না পেরে মাঝপথ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে নভো এয়ারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।