কারওয়ান বাজারে অস্ত্রসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে মো. সাগর ওরফে মামা সাগর নামের এক ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। এ সময় তার সহযোগী সাদ্দামকেও আটক করা হয়। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

র্যাব জানায়, সাগর কারওয়ান বাজার এলাকার অস্ত্রধারী শীর্ষ ছিনতাইকারী। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।











