,

দূরপাল্লার বাসে ভাড়া কমেনি

 

নিজস্ব প্রতিবেদক : ডিজেলচালিত দূরপাল্লার বাস ও মিনিবাসে কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া তিন পয়সা কমানোর সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। গতকাল রবিবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে দূরপাল্লার বাসে আগের মতোই ভাড়া আদায় করতে দেখা গেছে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সতর্ক করে বলেছেন, নতুন ভাড়ার হার কার্যকর না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

poribohon

 

গত ৩ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন অধিশাখা থেকে নতুন ভাড়ার হার ১৫ মে থেকে কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে দূরপাল্লার বাস ও মিনিবাসে ভাড়ার হার কিলোমিটারপ্রতি এক টাকা ৪৫ পয়সা। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী তা কমে হয়েছে এক টাকা ৪২ পয়সা। তবে ভাড়ার নতুন হার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী, ঢাকার আশপাশের গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় কার্যকর হবে না।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য বাস-মিনিবাসের আসনসংখ্যা পুনর্বিন্যাস করা হলে উল্লিখিত আনুপাতিক হারে ভাড়ার হার নির্ধারিত হবে। সে ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ বা আরটিসি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে সংশ্লিষ্টদের। কিলোমিটারে তিন পয়সা হারে ভাড়া কমায় দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসে ভাড়া কমবে সর্বোচ্চ ১৪ টাকা। নতুন হার অনুসারে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-বান্দরবান রুটে সর্বোচ্চ ১৪ টাকা ভাড়া কমবে।

 

 

 

ঢাকা-ঠাকুরগাঁও রুটে ১৩ টাকা, ঢাকা-চট্টগ্রাম রুটে ৭ টাকা, ঢাকা-সিলেট রুটে ৭ টাকা, ঢাকা-রাজশাহী রুটে ৬ টাকা ও ঢাকা-রংপুর রুটে ১২ টাকা কমবে। ঢাকা-চট্টগ্রাম রুটে ৭ টাকা কমার কথা থাকলেও গতকাল কমলাপুরে এস আলমের কাউন্টারে গেলে যাত্রী শহীদুল ইসলাম বলেন, আগের মতোই ভাড়া ৪৮০ টাকা নেওয়া হয়েছে। নতুন হার অনুসারে ঢাকা-ময়মনসিংহ রুটে ভাড়া কমবে তিন টাকা ৬০ পয়সা। মহাখালী বাস টার্মিনাল থেকে সকালে এনা পরিবহনের বাসে আগের মতোই ২২০ টাকা দিয়ে টিকিট কাটেন হাজি নুর মিয়া। তিনি বলেন, ভাড়া কোথায় কমল? রোববার গাবতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ ও পশ্চিমের বিভিন্ন রুটের বাস চলাচল করেনি। তবে আগাম টিকিট কিনতে আসা বরিশালের যাত্রী এরশাদ মিয়া বলেন, সাকুরা পরিবহন, ঈগল পরিবহন—কোনো বাস কম্পানিই ভাড়া কমায়নি।

 

 

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. সালাহউদ্দিন বলেন, ‘বিআরটিএ আজ নতুন ভাড়া কার্যকরের বিষয়ে সভা ডেকেছিল। আমি সভায় অংশ নিতে গেছি। অন্য কোনো নেতাকে দেখিনি। বাসের জ্বালানি ডিজেলের দাম লিটারে তিন টাকা কমেছে ২৫ এপ্রিল প্রথম প্রহর থেকে। ডিজেলের দাম কমানোর পর দূরপাল্লার বাসে ভাড়া কমানো হয়েছে।’ এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় মহাসড়কের উন্নয়নকাজের পরিদর্শনের সময় সেতুমন্ত্রী বলেছেন, বাস ভাড়া বেশি নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, ‘তেলের মূল্য কমানোর পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে কমেছে যানবাহনের ভাড়া। সকাল থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের মনিটরিং টিম যানবাহনের ভাড়া পর্যবেক্ষণ করছে। শ্রমিক-মালিকদের প্রতিনিধিদের নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আশা করি তারাই তাদের সিদ্ধান্ত মেনে চলবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে