,

একটির বেশি কলড্রপ হলেই ফ্রি টকটাইম

photo-1463298156নিউজ ডেস্ক : মুঠোফোন অপারেটরদের উদ্দেশে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, একটির বেশি কলড্রপ হলে প্রতিটির জন্য গ্রাহকদের এক মিনিট করে ফ্রি টকটাইম দিতে হবে। একই সঙ্গে একটি খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ফ্রি টকটাইম দেওয়ার বিষয়টি জানাতে হবে।

আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, মোবাইল অপারেটররা কলড্রপের জন্য ফ্রি টকটাইম যথাযথভাবে দিচ্ছে কি না এবং গ্রাহকরা ঠিকমতো প্রতিকার পাচ্ছেন কি না, তা তদারকের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি কমিটি গঠন হচ্ছে। আগামী পয়লা জুলাই এ কমিটির কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করা যাবে। এর পর থেকে সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া এই সিমগুলো পরবর্তী দুই মাস পর্যন্ত কেউ কিনতে পারবেন না। সিমের মালিকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

প্রতিমন্ত্রী জানান, দুই মাস পর থেকে পরবর্তী ১৬ মাস পর্যন্ত (যাঁরা বিদেশে আছেন, তাঁদের জন্য পরবর্তী ১৮ মাস পর্যন্ত) কিনে পুনর্নিবন্ধন করে চালাতে পারবেন।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে রাত ১১টার পর কোনো মোবাইল অপারেটর দারুণ অফার বা এ জাতীয় কোনো অফার দিতে পারবে না।

তারানা হালিম বলেন, ইন্টারনেটের দাম বাড়ানো হবে না। সম্ভব হলে কমানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে