,

সাভারে দুই ভাইসহ তিন কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী সাভারের হেমায়েতপুর থেকে দুই ভাইসহ ৩ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি ডেইরি ফার্ম থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তাদের হত্যা করা হয়েছে নাকি কোনো নেশাজাতীয় দ্রব্য খেয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

hhhh-g_89758_108808

নিহতরা হলেন, নীলফামারী জেলার জিয়াউর রহমানের দুই পুত্র জীবন (১৯) ও নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা মেরামতের দোকানে কাজ করতেন।

পুলিশ জানায়, প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন নিহত তিন যুবকের বাবা-মা। শুক্রবার কাজ শেষে তিন যুবক ফার্মের একটি রুমের জানালা খুলে রাতে ঘুমান। সকালে তাদের বাবা-মা ডাকা ডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তিন জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিভাবে তিন যুবকের মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে