বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রহিম উল্যার গাড়িবহরে তল্লাশি, আটক ৬

1463248148নিউজ ডেস্ক : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র এমপি রহিম উল্যার গাড়িবহরে তল্লাশি চালিয়েছেন র‍্যাব সদস্যরা। এ সময় গাড়িবহরের একটি মাইক্রোবাস থেকে রহিম উল্যার ছয় সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে র‍্যাব। শনিবার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী সড়কের লালপুল নামক স্থানে এ তল্লাশির ঘটনাটি ঘটেছে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, এমপির গাড়িবহরে অবৈধ অস্ত্রসহ বেশ কিছু সন্ত্রাসী আছে মর্মে খবরের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায়নি। তবে একটি মাইক্রোবাসের চালকসহ সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটক সাতজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে সোনাগাজী থানায় ধর্ষণচেষ্টা ও ডাকাতির ঘটনায় মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক সাতজনের নাম পরে জানানো হবে বলে জানানো হয়।মানবকণ্ঠ