বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টির আধিপত্য, সঙ্গে বজ্রপাতও

rainনিউজ ডেস্ক : আবহাওয়া পূর্বাভাস বলছে, এ সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টির আধিপত্য। সঙ্গে থাকবে বজ্রপাতও। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু জেলায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আগামী তিন-চারদিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তবে মাদারীপুর ও পটুয়াখালী অঞ্চল এবং খুলনা বিভাগের কিছু জায়গায় উষ্ণ বাতাস বয়ে যেতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৪ মে) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, মৌসুমী স্বাভাবিক এ বৃষ্টিপাত পুরো মে মাস জুড়েই থাকবে। কখনও বৃষ্টি হবে, কখনও আকাশ পরিষ্কার থাকবে। আগে থেকে বলা কঠিন কখন বৃষ্টি হবে। পুরো মাস জুড়ে বৃষ্টি হবে এভাবেও বলা যাবে না।

তবে আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বলছে ভিন্ন কথা। পূর্বাভাস বলছে এ সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত।

সাধারণত মে মাসে সারাদেশে ২৭৭.৩ মি.মি. স্বাভাবিক বৃষ্টিপাত হয়। টোকিও ক্লাইমেট সেন্টার (টিসিসি) বলছে, এ মাসে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে।

আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো আরও বলছে, রোববার (১৫ মে) দিনের বেলা শুষ্ক এবং গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা কিছুটা কমে আসবে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে।