,

শিক্ষিকা ধর্ষিত নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে প্রধান শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছেন মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষিকা (২৫)।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে কুষ্টিয়ার একটি হোটেলে। অভিযুক্ত শরিফুল ইসলাম ওই স্কুলেরই প্রধান শিক্ষক।

1111111111_60883_2

মুজিবনগর উপজেলার ভবরপাড়া খ্রিষ্টান ধর্মপল্লীর বাসিন্দা ওই শিক্ষিকা জানান, মেহেরপুর সরকারি মহিলা কলেজে সম্মান তৃতীয় বর্ষে পড়ার সময় মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে খণ্ডকালীন ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। পরে তিনি অনার্স শেষে মাস্টার্স করেন। নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই তিন বছর চাকরি করেন।

 

শিক্ষিকা অভিযোগ করেন, চলতি বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে কুষ্টিয়া যান এবং সেখানে একটি হোটেলের আলাদা আলাদা রুমে রাতযাপন করেন। সকালে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার প্রস্তুতি গ্রহণকালে প্রধান শিক্ষক তার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওই স্কুল শিক্ষিকা পরীক্ষা হলে না গিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর প্রধান শিক্ষক হোটেল থেকে গাঢাকা দেন।

 

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপির ওয়ার্ড সদস্য ভবরপাড়া গ্রামের দিলীপ মণ্ডল জানান, ধর্ষিতা তার আত্মীয়। তারা প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আসামি করে ধর্ষণ মামলা করবেন। তিনি আরো জানান, এ ঘটনা মুজিবনগর থানা পুলিশে জানানো হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তিনি ধর্ষিতার বাড়িতে গিয়েছিলেন। তাদের পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, মামলা করলে কুষ্টিয়ায় করতে হবে। সেক্ষেত্রে ধর্ষিতার পরিবারকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।

অভিযুক্ত শরিফুল ইসলাম ভবরপাড়া গ্রামের রহমান মোল্লা ওরফে ন্যাড়া মোল্লার ছেলে। তাকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে