বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরের গোয়ালপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর শিহাব (১৬) নিহত হয়েছেন।শনিবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গোয়ালপাড়া সিমান্তে ভারতের বানপুরস্থ একটি আম বাগানে নিহত শিহাবসহ চারবন্ধু মিলে আম কুড়াতে গেলে টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শিহাবের পেটে গুলি লাগলে তিনি মারা যান এবং বাকি তিনজন পালিয়ে আসতে সক্ষম হন।নিহত শিহাব জীবননগরের মাহবুব আলমের ছেলে।











