শ্লীলতাহানির ‘যোগ্য জবাব’ দিল মেয়েটি (ভিডিওসহ)

vdamarআন্তর্জাতিক ডেস্ক : মেয়েরা একটু বড় হওয়ার পর থেকেই বাসে, ট্রেনে, মেট্রোয়, অটোয় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নানাভাবে মেয়েদের শ্লীলতাহানির শিকার হওয়া ইদানিংকালে যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাসে বা অটোয় পাশের সিটে বসা লোকটা আপনার গায়ে হুমড়ি খেয়ে পড়বে। বাসে, মেট্রোয় আপনার পিছনে দাঁড়ানো লোকটা আপনার প্রতি কু-ইঙ্গিত করবে, এটাই যেন ‘স্বাভাবিক’!

কখনও-সখনও মেয়েরা যে প্রতিবাদ করেনি তা নয়। গলা তুলে দাঁড়িয়েছে। কিন্তু, তাতেও হেনস্থা বেড়েছে বই কমেনি। অধিকাংশ সময়ই দেখা গেছে, কেউ এগিয়ে আসেননি। উল্টে নানা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেই মেয়েটিকেই। মেয়েরা লাজুক। তাঁদের সঙ্গে যা ইচ্ছে তাই করা যাবে, এমনটাই ভেবে নেয় দুর্বৃত্তরা।

কিন্তু, এই ভিডিওটা দেখলে পর আপনার ধারণাটা বদলাবে। মারধর নয়, অটোয় তাঁকে বারংবার শ্লীলতাহানির চেষ্টার পর যেভাবে রুখে দাঁড়ালেন মেয়েটি, তা দেখলে নিঃসন্দেহে অন্য মেয়েরাও তাঁদের উপর হওয়ার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল। নিজের কুকীর্তির ‘উপযুক্ত জবাব’ পেয়ে কোনওমতে সেখান থেকে পালিয়ে বাঁচে অভিযুক্ত।সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর