যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবাধ প্রবেশে বিল

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে মুসলিমদের প্রবেশ স্থগিত করতে চান দেশটির ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুবার ঘোষণা দিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট হলে আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে দেবেন।আর তা রুখতেই নতুন আইনের প্রস্তাব করলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য ডন বেয়ার। দি ইনডিপেনডেন্টের খবরে জানানো হয়, ডন মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অবাধ রাখতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি ‘ধর্মনিরপেক্ষতার বিল’ উত্থাপন করেছেন। আর এই বিলে ৭০ জন সদস্যের সমর্থনও জুটিয়েছেন এই জনপ্রতিনিধি।

WDF_1895209

 

সংবাদ সম্মেলনে নতুন এই বিল সম্পর্কে ডন বলেন, ‘অন্য গ্রহের প্রাণী এলেও আমেরিকায় তাঁদের (মুসলমানদের) প্রবেশ আটকানোর কথা নয়। ধর্মের ভিত্তিতে দেশে ঢোকা আটকানো অনৈতিক।ধর্মনিরপেক্ষতার এই বিলের প্রস্তাবে ডনের পাশে এসে দাঁড়িয়েছে প্রায় ১০০টি সংগঠন। যার মধ্যে ইন্দো–মার্কিন নাগরিকদের বেশ কয়েকটি সংগঠনও রয়েছে।এর আগে লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান, পদে বসেই ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বলেছিলেন, ট্রাম্পের জন্য দুই দেশই (যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য) জঙ্গি হামলার লক্ষ্য হয়ে পড়ছে।

 

 

এত কথা শুনেও ট্রাম্প বদলাচ্ছেন না নিজের অবস্থান। গত বুধবার ফক্স নিউজে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন, এখনো তিনি মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পক্ষে।গেল বছর প্যারিসে চালানো এক সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন।তাঁর এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অনেকেই ট্রাম্পের প্রস্তাবের নিন্দা করেন। কিন্তু তাঁর এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরকার বলে মন্তব্য করে নিজের প্রস্তাবে অটল ছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর