,

এবার বাণিজ্যিক ব্যাংকে হামলার আশঙ্কা সুইফটের

13441_dcxaaনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো আরও একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফট। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার বলেছে, আরেকটি বাণিজ্যিক ব্যাংকে ম্যালওয়্যার হামলা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে।
সুইফটের মুখপাত্র নাতাশা দ্য টেরান ওই বাণিজ্যিক ব্যাংকটির নাম প্রকাশ করেননি। দ্বিতীয় হামলায় ব্যাংক থেকে কত টাকা চুরি গেছে তা-ও পরিষ্কার করা হয়নি।
এই সতর্কতার সঙ্গে সুইফট বলেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি বিচ্ছিন্ন নয়। দ্বিতীয় হামলার পর বোঝা যাচ্ছে, হামলাকারীরা আরও কয়েকটি ব্যাংককে লক্ষ্যবস্তু করতে পারে।
সুইফট এক বিবৃতিতে জানায়, হামলাকারীদের ব্যাংকিং পদ্ধতির ব্যাপারে গভীর এবং অত্যাধুনিক ধারণা রয়েছে। যেসব ব্যাংকে ম্যালওয়্যার হামলা হচ্ছে, সেসব ব্যাংকের অভ্যন্তরীণ লোকও এতে জড়িত থাকতে পারে।
সুইফট বলছে, বাণিজ্যিক ব্যাংকে ‘ট্রোজান পিডিএফ রিডার’ নামের ম্যালওয়্যার দিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ