,

কুমিল্লায় গুলিতে ব্যবসায়ী নিহত

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় গুলিতে রকিবুল ইসলাম মুকুল নামের (৫০) এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামের আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।

1423063557_119000

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফের নেতৃত্বে ৭-৮জন ব্যক্তি তার পথরোধ করে। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গীয় লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুলিতে আহত হন একই গ্রামের রিফাত, রিপন, সাইফুল ও ইফরান। আহতদের আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরিফের লোকজনের সঙ্গে নিহত মুকুলের লোকজনের পুনরায় সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ সশস্ত্র অবস্থায় মুখোমুখি অবস্থানে ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

সকাল ৮টায় ঘটনাস্থল থেকে ফোনে কোতয়ালী মডেল থানার এসআই মজনু জানান, ‘গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরও ৩-৪ জন আহত হয়েছে।তবে কী কারণে এ খুনের ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ