শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 বাংলাদেশ-পাকিস্তানের পাল্টাপাল্টি তলব

 

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের আল বদরপ্রধান জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় পাকিস্তান এবং তুরস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করা হয়েছে।এরই পাল্টা হিসেবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

3e6a79d24045a46b14727cb3505241ed-

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করবেন। এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি তুলে দেওয়া হবে।উল্লেখ্য,একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার পর থেকেই পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।

 

 

নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এ ছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এ ঘটনায় গভীর বিষাদে আচ্ছন্ন বলে উল্লেখ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে বলেছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তাঁর প্রধান অপরাধ।এর আগে গত ৬ মে মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছিল। সেই সময়ও ওই বিবৃতি ‘অগ্রহযোগ্য’ বলে সুজা আলমকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ