,

গুলশানে পাকিস্তানি নারী আটক

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারিধারা থেকে ইয়াসমিন রাজবয় (৪৫) নামের এক পাকিস্তানি নারীকে আটক করেছে পুলিশ। থানা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।বৃহস্পতিবার বিকেলে গুলশান জোন পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ আটকের তথ্যটি  নিশ্চিত করেন।তিনি বলেন, অর্থ আত্নসাতের অভিযোগে বারিধারার ৮ নম্বর রোডের একটি বাড়ি থেকে ইয়াসমিন রাজবয় নামের পাকিস্তানি ওই নাগরিককে আটক করেছে গুলশান থানা পুলিশ। তবে এর চেয়ে বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।

2016_05_12_17_37_53_ATQglJHgp2hAVmU3Fy9gYNu1N5DUjT_original

 

এদিকে থানা সূত্রে জানা যায়, আটক পাকিস্তানি নাগরিক ‘সিটি স্কুল ইন্টারন্যাশনাল’ নামে গুলশানের একটি স্কুলের (জুনিয়র শাখার) অধ্যক্ষ হিসেবে কর্মরত। ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের অন্য শিক্ষকরা তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বুধবার রাতে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুলের শিক্ষকরা তাতে বাধা দেন। এবং সারা রাত ওই বাসায় অবস্থান করে বৃহস্পতিবার পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে পাকিস্তানি ওই নাগরিককে থানা হেফাজতে নেয়।

 

 

ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, অধ্যক্ষ ইয়াসমিন রাজবয় স্কুলের প্রভিডেন্ট ফান্ড ও শিক্ষক-শিক্ষিকার বেতন থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।এদিকে ইয়াসমিন রাজবয়কে ছাড়িয়ে নিতে বিকেলে থানায় হাজির হন ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনেনর ডেপুটি হাইকমিশনার শামিমা মেজবাহ। পরে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও করেন বলে থানা সূত্রে জানা যায়।

 

উল্লেখ্য, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির কার্যকর করার পর তীব্র নিন্দা জানিয়ে পার্লামেন্ট নিন্দাপ্রস্তাব এনেছে পাকিস্তান। এর জবাব চাইতে আজ ঢাকায় পাক হাইকমিশনকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনারকেও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে