শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।

index_127467

 

এর আগে বুধবার বিকেলে দু’দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে ভারত সফরে মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করে ভারত সফরের ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

 

সাংবাদিকদের তিনি জানান, আগামী অক্টোবরে পাঁচ দেশের সংগঠন ব্রিকসের সম্মেলন হবে ভারতে। এ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মোদি।আজ সকালে রাজধানীর একটি হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব।বৈঠক শেষে জয়শংকর সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে ঢাকার পাশে ‘নিবিড়ভাবে’ প্রতিবেশী ভারত থাকবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ